লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে দরকার জনসচেতনতা: সাঈদ আল নোমান এমপি

রনি বড়ুয়া চট্টগ্রাম 

ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম নয়, জনসচেতনতা ও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাসাবাড়ি, ছাদ, বারান্দা ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে নিয়মিত মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কর্মসূচি জোরদারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

এমপি সাঈদ আল নোমান বলেন, “নিজের ঘর ও আশপাশ পরিষ্কার রাখার অভ্যাসই হতে পারে ডেঙ্গুর বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ। আসুন, সবাই মিলে সচেতন হই, পরিচ্ছন্ন থাকি এবং ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ে তুলি।”

২৫ সেপ্টেম্বর ২০২৬, বিকাল তিনটায় নগরীর দক্ষিণ কাট্টলী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন চট্টগ্রাম ১০ নির্বাচনী এলাকার উদ্যোগে "ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচী এবং পরিচ্ছন্নতা অভিযান ২০২৬" পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দিন, সফিকুর রহমান স্বপন, নগর বিএনপির সদস্য আবুল হাসেম, মোশাররফ হোসেন ডিপ্টি,পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া সহ স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে দরকার জনসচেতনতা: সাঈদ আল নোমান এমপি

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রনি বড়ুয়া চট্টগ্রাম 

ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম নয়, জনসচেতনতা ও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাসাবাড়ি, ছাদ, বারান্দা ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে নিয়মিত মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কর্মসূচি জোরদারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

এমপি সাঈদ আল নোমান বলেন, “নিজের ঘর ও আশপাশ পরিষ্কার রাখার অভ্যাসই হতে পারে ডেঙ্গুর বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ। আসুন, সবাই মিলে সচেতন হই, পরিচ্ছন্ন থাকি এবং ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ে তুলি।”

২৫ সেপ্টেম্বর ২০২৬, বিকাল তিনটায় নগরীর দক্ষিণ কাট্টলী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন চট্টগ্রাম ১০ নির্বাচনী এলাকার উদ্যোগে "ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচী এবং পরিচ্ছন্নতা অভিযান ২০২৬" পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দিন, সফিকুর রহমান স্বপন, নগর বিএনপির সদস্য আবুল হাসেম, মোশাররফ হোসেন ডিপ্টি,পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া সহ স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি