লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নওগাঁয় সরকারি খাস বিল দখল করে মাছ চাষ, বন্ধ নৌপথ পাঁচ মাসেও অভিযোগের কার্যকর ব্যবস্থা নেই

পচা-বাসি উপকরণ ব্যবহারের দায়ে সিংগাইরে বেকারিকে জরিমানা

মান্দায় জুয়া ও মাদকের আসরে পুলিশি অভিযান: মৎস্য অফিসের এক স্টাফসহ আটক

চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জ্বালানি তেল কম দেওয়া ও অবৈধ এলপিজি বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের হাইমচরে ভূমি অফিসে সিসিটিভি ক্যামেরা স্থাপন, দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতে মাঠে ইউএনও নজরুল ইসলাম

নওগাঁর মহাদেবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

চাঁদপুরে হোটেল ও আবাসিক বোর্ডিংয়ে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

ময়মনসিংহে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমিতির নামে প্রতারণার অভিযুক্ত এলবার্ট চৌধুরী আটক

জাফরুল ইসলাম চৌধুরীর আদর্শ ও জনসেবার রাজনীতি নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় -লায়ন হেলাল উদ্দীন

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রতিমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালীর মানুষের কাছে বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী ছিলেন একজন শ্রদ্ধাভাজন অভিভাবক। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড ও রাজনৈতিক অবদান নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন। রোববার (৯ নভেম্বর) বিকেলে বাঁশখালীর গুণাগরীতে মরহুমের বাড়িসংলগ্ন মসজিদে সাবেক পরিবেশ ও বন প্রতিমন্ত্রী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাঁশখালী থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। লায়ন হেলাল উদ্দীন বলেন, জাফরুল ইসলাম চৌধুরী ছিলেন বাঁশখালীর মানুষের প্রকৃত অভিভাবক। রাজনৈতিক জীবনে তিনি সততা, নিষ্ঠা, ত্যাগ ও মানুষের প্রতি ভালোবাসার যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা দীর্ঘদিন মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। তিনি শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ, কর্মময় জীবন ও জনসেবার মানসিকতা নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুসরণীয়। তাঁর স্মৃতি ও অবদানকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই হবে তাঁর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন। এ সময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। খতমে কোরআন ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মরহুমের সুযোগ্য সন্তান মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দীন সালাম মিঠু, জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরী, মরহুমের আরেক সন্তান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, কামরুল ইসলাম হোসাইনী, মাস্টার মোহাম্মদ লোকমান, জাগির আহমেদ, ফৌজুল কবির ফজলু, জাবেদ মেহেদী হাসান সুজন, দিল মোহাম্মদ মনজু, দেলোয়ার আজীম, মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, রেজাউল হক রেজা, আক্তার হোসেন চেয়ারম্যান, ফজলুল কাদের, আক্তার ফারুক, মহসিন চেয়ারম্যান, বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ, সদস্য রাসেল চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা গাজী ফোরকান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর, ফরহাদ হোসেন, ইসমাইল বিন মনির, আজীম উদ্দিন, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহফুজ, সদস্য মোফাচ্ছল হোসেন জুয়েল, শফিউল আলম চৌধুরী এবং বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তারেকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উল্লেখ্য, ২০২২ সালের ৮ নভেম্বর চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সে ইন্তেকাল করেন আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্বও পালন করেছিলেন। দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং সবার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জাফরুল ইসলাম চৌধুরীর আদর্শ ও জনসেবার রাজনীতি নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় -লায়ন হেলাল উদ্দীন

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি