আরিফ হোসেন : মান্দা নওগাঁ প্রতিনিধি
রাজনীতিতে এসে জনপ্রতিনিধি নির্বাচিত হলেও নিজের মূল পেশা ও মানবসেবার ব্রত ভুলে যাননি নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। ব্যস্ত রাজনৈতিক ও প্রশাসনিক সিডিউলের মাঝেও যখনই তিনি নির্বাচনী এলাকা মান্দায় অবস্থান করেন, প্রতিদিন সকালে নিয়ম করে বসেন রোগী দেখার টেবিলে। এলাকার অসহায়, গরিব ও দুস্থ মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে অনন্য এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার আগেও ডা. টিপু মান্দার বিভিন্ন শ্রেণির মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে আসছিলেন। বর্তমানে সংসদ সদস্য হওয়ার পর তাঁর কাছে প্রতিদিন নানা এলাকার মানুষ নিজস্ব ও আঞ্চলিক বিভিন্ন সমস্যা নিয়ে আসেন। সেসব সমস্যার সমাধান দেওয়ার পাশাপাশি নিয়মিত এই চিকিৎসা সেবাও চালিয়ে যাচ্ছেন তিনি।
চিকিৎসা নিতে আসা এক বৃদ্ধা নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, "আমি গরিব মানুষ, টাকা দিয়ে বড় ডাক্তার দেখানোর সামর্থ্য আমার নেই। অনেক দিন ধরেই আমি ডা. টিপু সাহেবের কাছে ফ্রিতে চিকিৎসা নিচ্ছি। তিনি খুব ভালো মানুষ, টাকা-পয়সা ছাড়াই আমাকে চিকিৎসা দিয়েছেন। এখন তিনি এমপি হওয়ার পরেও আমাকে একইভাবে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন।"
শুধু বয়োজ্যেষ্ঠরাই নন, চিকিৎসা নিতে আসা কোমলমতি শিশুদের সঙ্গে তাঁর সুন্দর ও আন্তরিক ব্যবহারে মুগ্ধ স্থানীয়রা। একাধিক রোগীর স্বজন ও অভিভাবকরা জানান, এমপি সাহেবের অমায়িক আচরণ ও শিশুদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার দক্ষতা চিকিৎসাসেবা নিতে আসা অভিভাবকদের আবেগাপ্লুত করে তোলে।
নিজের এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়ে কথা বলতে গিয়ে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, "আমি মূলত সরকারি মেডিকেল অফিসার ছিলাম। সাধারণ মানুষের সরাসরি সেবা ও রাজনীতির টানে সেই চাকরি ছেড়ে লোকালয়ে চলে আসি। রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে থাকার চেষ্টা করছি।"
তিনি আরও বলেন, "এমপি হওয়ার পরও যখন মান্দায় থাকি, সকাল বেলাটা রোগীদের জন্য নির্দিষ্ট করে রাখি। তাদের কষ্টের কথা শুনি এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা করি। আমি যতদিন বেঁচে থাকব, সাধারণ মানুষের এই চিকিৎসা সেবা জারি রাখব। এতে মানুষের অনেক ভালোবাসা ও দোয়া পাওয়া যায়। এই ভালোবাসাটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি যখন থাকব না, মানুষ যেন আমাকে স্মরণে রাখে এবং আমার জন্য দোয়া করে আল্লাহর কাছে এবং সাধারণ মানুষের কাছে আমার এটুকুই চাওয়ার আছে।"
সংসদ সদস্যের এমন ধারাবাহিক মানবিক কর্মকাণ্ডে মান্দা উপজেলার সাধারণ ও প্রান্তিক মানুষের মাঝে ব্যাপক সন্তুষ্টি ও স্বস্তি দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা মনে করেন, ক্ষমতার বলয়ে থেকেও সাধারণ মানুষের প্রতি এমন দরদ ও দায়িত্ববোধ অন্যান্য জনপ্রতিনিধিদের জন্যও এক উজ্জ্বল অনুকরণীয় দৃষ্টান্ত।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন