লগইন
প্রাইম টিভি

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

মোঃ ওমর ফারুক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন মো. জুয়েল রানা (৩৪)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা একটি হেরোইন মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। সাজা হওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজশাহী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মোঃ ওমর ফারুক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন মো. জুয়েল রানা (৩৪)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা একটি হেরোইন মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। সাজা হওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজশাহী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি