সবুজ হোসেন, নওগাঁ:
নওগাঁ সদর উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদের পুরাতন ভবনে এ কক্ষের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল আমিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ.ম.আ. আল কাফি তুহিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সংশ্লিষ্টরা জানান, নওগাঁ সদর উপজেলার সর্বস্তরের মানুষের সঙ্গে সংসদ সদস্যের সরাসরি যোগাযোগ, এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় এবং জনগণের প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার লক্ষ্যে এ পরিদর্শন কক্ষ চালু করা হয়েছে।
উদ্বোধনের পর সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন