এম শাহীন আল আমীন, জামালপুর :
জামালপুরে ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির কৌশল’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে জামালপুর পৌর ভবনের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। সভাপতিত্ব করেন দুদকের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মনিরুজ্জামান ও জামালপুর জেলা তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দীন।
এ সময় বক্তব্য রাখেন জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষাবিদ ড. আল মুজাহিদ ফারকী, সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক সাংবাদিক এম শাহীন আল আমীনসহ অন্যান্যরা।
প্রশিক্ষণ কর্মশালায় দুদকের কর্মকর্তাদের পাশাপাশি জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় দুর্নীতি প্রতিরোধ, গণসচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদার করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন