বিপ্লব মল্লিক বাগেরহাটঃ
বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধ ও রাস্তায় বৃষ্টির পানি আটকানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অস্ত্রের আঘাতে শেখ আহাদ আহামেদ ইতু (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এছাড়া নিহতের বাবা-মা গুরুতর আহত হয়েছেন।"""
আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার ১০ নম্বর বাঁশতলী ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।"""
নিহত শেখ আহাদ আহামেদ ইতু বাগেরহাটের রামপালের ইসলামাবাদ গ্রামের ফরিদুজ্জামান বয়াতির ছেলে। আহতরা হলেন—নিহতের বাবা ফরিদুজ্জামান বয়াতি (৬০) ও মা নাজমা বেগম (৪৮)।"""
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফরিদুজ্জামানের পরিবারের সঙ্গে প্রতিবেশী মাসুম বয়াতি (৫৫) ও বাকি বয়াতির জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে রাস্তায় বৃষ্টির পানি আটকানো নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইতুসহ তাঁর বাবা ও মা গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইতুকে মৃত ঘোষণা করেন।"""
আহত ফরিদুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং নাজমা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।"""
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজীব আল রশিদ জানান, সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে এবং নিহতের বাবা-মা আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া হয়েছে।"""
ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন