সবুজ হোসেন, নওগাঁ:
নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগা ইউনিয়নে কৃষিজমির মাঝখানে গড়ে ওঠা আল মামুন এগ্রো ইন্ডাস্ট্রিজ কারখানায় বিপুল পরিমাণ কাঠ জ্বালানি হিসেবে পোড়ানোর অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, বিভিন্ন স্থান থেকে কাঠ ও গাছপালা সংগ্রহ করে কারখানায় পোড়ানো হচ্ছে। এতে ধোঁয়া ও ছাই ছড়িয়ে আশপাশের পরিবেশ ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা। তবে কারখানার কার্যক্রমের সঙ্গে কৃষি উৎপাদন কমার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।
এদিকে কারখানায় মাছের খাবার উৎপাদন ও বাইরে বাজারজাত নিয়েও প্রশ্ন উঠেছে। এসব খাবারের উৎপাদন, উপাদান ও গুণগত মান যথাযথভাবে পরীক্ষা করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সাংবাদিকদের অনুসন্ধানের পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তরে পরিবেশগত অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানার লাইসেন্স ও অনুমোদনের শর্ত মেনে কার্যক্রম চলছে কি না, তা যাচাই করা হবে।
সব মিলিয়ে কাঠ পোড়ানো, পরিবেশগত অনুমোদন ও মাছের খাবারের মান নিয়ন্ত্রণ এই তিন বিষয়েই দ্রুত সরেজমিন তদন্তের দাবি উঠেছে।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন