লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

নিয়ামতপুরে এসআরবির অভিযানে ৪৫ বোতল ফেন্সিডিলসহ নারী গ্রেপ্তার

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল ফোনসহ মোছাঃ চাম্পা খাতুন (২৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহী

এসআরবি-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাটের একটি অভিযানিক দল রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নিয়ামতপুর থানাধীন পাইকড়া গ্রামের মো. আজিজের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় চাম্পা খাতুনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তার হেফাজত থেকে ৪৫ বোতল অবৈধ ফেন্সিডিল ও মাদক কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার চাম্পা খাতুন পাইকড়া গ্রামের মো. রহিদুলের মেয়ে এবং মো. আজিজের স্ত্রী।

এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা ফেন্সিডিলসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নিয়ামতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নিয়ামতপুরে এসআরবির অভিযানে ৪৫ বোতল ফেন্সিডিলসহ নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল ফোনসহ মোছাঃ চাম্পা খাতুন (২৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহী

এসআরবি-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাটের একটি অভিযানিক দল রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নিয়ামতপুর থানাধীন পাইকড়া গ্রামের মো. আজিজের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় চাম্পা খাতুনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তার হেফাজত থেকে ৪৫ বোতল অবৈধ ফেন্সিডিল ও মাদক কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার চাম্পা খাতুন পাইকড়া গ্রামের মো. রহিদুলের মেয়ে এবং মো. আজিজের স্ত্রী।

এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা ফেন্সিডিলসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নিয়ামতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি