গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গত ১৯ সেপ্টেম্বর দুপুর ২:০০ টা থেকে ২০ সেপ্টেম্বর দুপুর ২:০০ টা পর্যন্ত ২৪ ঘণ্টার এই অভিযানে তাদের আটক করা হয়।
জিএমপি’র প্রেস রিলিজ সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টি, সম্পদের ক্ষয়ক্ষতি সাধন, রাষ্ট্রবিরোধী অপপ্রচার, ষড়যন্ত্র এবং উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগ রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর একাধিক ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
থানাওয়ারী গ্রেফতারকৃতদের তালিকা:
কাশিমপুর থানা (৫ জন): মোঃ রবিন মোল্যা (২৯), মোঃ রাশেদুল হাসান বাবু (৩০), মোঃ সাব্বির হোসেন উৎসব (২৭), মোঃ রাসেল মিয়া (২৬) এবং শ্রী মিঠুন চন্দ্র রায় (৩২)।
গাছা থানা (২ জন): গাছা থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা মোঃ আলী হোসেন (৩০) এবং মোঃ আবু রায়হান তুহিন মৃধা (২৩)।
পূবাইল থানা (১ জন): গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ মীর মোশারফ হোসেন (৫৭)।
বাসন থানা (১ জন): মোঃ শাকিল খান (২৫)।
কোনাবাড়ী থানা (১ জন): মোঃ শাকিল সিকদার (২২)।
টঙ্গী পশ্চিম থানা (১ জন): মোঃ সোহেল রানা (৩৩)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ইন্সপেক্টর (মিডিয়া) মোহাম্মদ শওকত কবির বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা এড়াতে জিএমপির এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন