আনিসুল ইসলাম,গাজীপুর
আজ বিকেলে গাজীপুর মহানগরীর ৩২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের সাম্প্রতিক জালাও-পোড়াও আন্দোলন ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি বিকেল ৫:৩০ মিনিটে ঝাঝর স্ট্যান্ডে জমায়েত হওয়ার মাধ্যমে শুরু হয়। এরপর বিপুল সংখ্যক নেতা-কর্মী সহকারে বিক্ষোভ মিছিলটি স্থানীয় লিরা পিভিসি পাইপ ফ্যাক্টরির পাশে গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। এ সময় নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন এবং আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
আজকের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন হাজী জব্বার সরকার (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, গাছা থানা বিএনপি), এবং সঞ্চালনা করেন আব্দুস সালাম মন্ডল (সাংগঠনিক সম্পাদক, গাছা থানা বিএনপি)।
প্রতিবাদ সভায় উপস্থিত থেকে ও বক্তব্য রাখেন ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হামিদ মন্ডল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোক্তার, সিনিয়র সহ-সভাপতি হাজী মোশারফ, গাছা থানা যুবদলের আহবায়ক ইফতেখার আহমেদ রিপন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মিন্টু সরকার, গাছা থানা ছাত্রদলের সাবেক আহবায়ক অ্যাড. আবুল কালাম এবং ৩২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নুর মোহাম্মদ।
এছাড়া, গাজীপুর মহানগরের ৩২ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের শত শত নেতা-কর্মী এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সভায় বক্তারা আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন এবং একে দেশের গণতান্ত্রিক ধারার জন্য অত্যন্ত ক্ষতিকর বলে আখ্যায়িত করেন। তারা অবিলম্বে এই ধরনের অপতৎপরতা বন্ধের দাবি জানান। বিকেল ৫:৫৬ মিনিটে সভাপতি হাজী জব্বার সরকারের সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের এই সফল প্রতিবাদ কর্মসূচি সমাপ্ত হয়।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন