লগইন
প্রাইম টিভি
আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

‎রাঙ্গাবালীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার

‎মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

‎রাঙ্গাবালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাঙ্গাবালী থানায় একটি মামলা করা হয়েছে। এঘটনায় সজল মৃধা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। আসামী  সজল মৃর্ধা উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মো. বাবুল মৃধার ছেলে।

‎জানা গেছে, শনিবার রাতে ভুক্তভোগী কিশোরীর নানি মোসাম্মৎ লুৎফা বেগম বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে সজল মৃর্ধাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাকে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সজল মৃধা বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন বলে পরিবারের অভিযোগ।

‎এজাহারে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর রাতে কিশোরীর বাড়িতে গিয়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন সজল মৃধা। পরদিন সকালে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে কিশোরীর নানি মোসাম্মৎ লুৎফা বেগম বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলা করেন।

‎পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার পাশাপাশি ডিএনএ পরীক্ষা করা  হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

‎রাঙ্গাবালীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‎মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

‎রাঙ্গাবালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাঙ্গাবালী থানায় একটি মামলা করা হয়েছে। এঘটনায় সজল মৃধা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। আসামী  সজল মৃর্ধা উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মো. বাবুল মৃধার ছেলে।

‎জানা গেছে, শনিবার রাতে ভুক্তভোগী কিশোরীর নানি মোসাম্মৎ লুৎফা বেগম বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে সজল মৃর্ধাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাকে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সজল মৃধা বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন বলে পরিবারের অভিযোগ।

‎এজাহারে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর রাতে কিশোরীর বাড়িতে গিয়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন সজল মৃধা। পরদিন সকালে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে কিশোরীর নানি মোসাম্মৎ লুৎফা বেগম বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলা করেন।

‎পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার পাশাপাশি ডিএনএ পরীক্ষা করা  হবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি