শফিকুল ইসলাম শামীম,নিজস্ব প্রতিবেদক:
৩ মাসের বকেয়া বেতন পরিশোধ ও অন্যান্য দাবীতে সাভারের আশুলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গার্মেন্টস শ্রমিকরা।
বুধবারব(১৬ সেপ্টেম্বর ২০২৬)বেলা ৪ টায় সাভারের আশুলিয়ায় অবস্থিত ক্লোথিং কার্নিভার্স লিঃ ( সি সি এল) এর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আশুলিয়া থানার সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন (রেজি নং বাজাফে-৩৫) এর কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন।
উপস্থিত ছিলেন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ আবু কালাম, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন এর শিক্ষা ও সমাজকল্যান সম্পাদক রাশিদা আক্তার,আশুলিয় থানা কমিটির সভাপতি আক্কাস আলী সাগর, সাজিয়া রহমান হ্যাপি, বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেত্রী মাহমুদা হোসেন মিলি,শহীদুল ইসলাম, সুমন আহম্মেদ, মোঃ ফেরদৌস, ক্লোথিং কার্নিভার্স লিঃ ( সি সি এল) এর শ্রমিক মোঃ জসীম, মোঃ শাকিল ,রাবেয়া, প্রমুখ।
সভায় শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন বলেন,
ক্লোথিং কার্নিভালস লিঃ শ্রমিকদের ৩ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ,বন্ধ কারখানা চালু, হয়রানী মুলক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, শ্রমিক ছাটাই, নির্যাতন, হামলা- হুমকি বন্ধ করতে হবে।
তিনি বলেন, বকেয়া বেতন-ভাতা পরিশোদের দাবীতে ৪ দিন যাবৎ প্রতিষ্ঠানের গেটে শ্রমিক- কর্মচারীগন খেয়ে, না খেয়ে অবস্থান কর্মসুচী পালন করছে। শ্রম মন্ত্রী, শ্রম সচিব, কলকারখানা অধিদপ্তর, শিল্প পুলিশ-১,উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি ও শ্রমিক–কর্মচারীগণ আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।কিন্ত কাঙ্খিত সমাধান না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন শ্রমিকরা।
মানববন্ধনের বক্তাদের দাবি মালিক সহ দায়ী ব্যক্তিদের গ্রেফতার করে সমস্যা সমাধান,শ্রমিকদের ন্যায় সংগত অধিকার থেকে বঞ্চিত করা যাবেনা, শ্রমিক নেতাদের নামে আশুলিয়া থানায় হয়রানী মুলক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, নির্যাতন, হুমকি-হামলা বন্ধ করতে হবে, শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন-ভাতাপরিশোধ করতে হবে , বন্ধ কারখানা খুলে দেয়াসহ সকল দাবী কার্যকর করতে হবে। বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দলোন-কর্মসুচির মাধ্যমে দাবি বাস্তবায়ন করা হবে বলে জানান মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণকারী শ্রমিকর ও শ্রমিক প্রতিনিধিরা।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন