কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জুয়ার আসর থেকে অভিযান চালিয়ে ৭ জন ব্যক্তিকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার হরতকীতলা এলাকার জয়নালের বাড়ীর দ্বিতীয় তলা থেকে অভিযান চালিয়ে ৭ জন জুয়ারীদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার পিতা মৃতঃ আলীমুদ্দিনের ছেলে ইসমাইল (৫২) ও একই এলাকার পিতা মৃতঃ ইউসুব আলীর ছেলে হেলাল (৫৮) ,একই এলাকার পিতা মৃত : শুকুর আলী ব্যাপারীর ছেলে হাফিজ ব্যাপারী (৫৯), একই এলাকার পিতা মৃত : গফুর মুন্সির ছেলে সিরাজ মিয়া (৪৩),কালিয়াকৈর উপজেলার হরতকীতলা এলাকার পিতা : রাম সাহার ছেলে কৃষ্ণ (৩৯) ও একই এলাকার পিতা মৃত : মহর আলীর ছেলে জয়নাল (৫২),জামালপুর জেলার জামালপুর সদর থানার হাটচন্দ্রা এলাকার পিতা মৃত জিন্নত আলীর ছেলে : রফিক (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হরতকীতলা এলাকায় সোমবার সন্ধ্যায় জুয়ার আসর বসেছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে কারিয়াকৈর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে সরঞ্জাম সহ ৭ জুয়ারীকে আটক করেন। জুয়া আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জুয়ারীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এস আই) জাহাঙ্গীর আলম জানান, জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটকদের মঙ্গলবার দুপুরে আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন