লগইন
প্রাইম টিভি

আড়াইহাজারে ইউসুফ আলী ভূঁইয়ার পরিবারকে গিরে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগ,

মো.মনিরুল ইসলাম সিনিয়র রিপোর্টার : 

 নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ও আড়াইহাজার পৌরসভা মেয়র প্রার্থী ইউসুফ আলী ভূঁইয়া অভিযোগ করেছেন, তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাঁকে ও তাঁর পরিবারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পরিবারকে জড়িয়ে বিভিন্ন অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ইউসুফ আলী ভূঁইয়া বলেন, রাজনৈতিকভাবে আমাক হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে তাঁর পরিবার ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করে  সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী আমার পরিবার ও আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার পরিবারকে নিয়ে অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। এসব মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ইউসুফ আলী ভূঁইয়া আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের মতপার্থক্য বা সমালোচনা থাকতেই পারে। 

তবে কোনো ব্যক্তির পরিবারকে টার্গেট করে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

তিনি এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

তিনি তাঁর নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো যেকোনো তথ্য যাচাই-বাছাই করে গ্রহণ করার আহ্বান জানান। একই সঙ্গে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

ইউসুফ আলী ভূঁইয়া বলেন, ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে জনগণের সঙ্গে তাঁর সম্পর্ক নষ্ট করা যাবে না। তিনি আড়াইহাজারের মানুষের পাশে থেকে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আড়াইহাজারে ইউসুফ আলী ভূঁইয়ার পরিবারকে গিরে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগ,

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মো.মনিরুল ইসলাম সিনিয়র রিপোর্টার : 

 নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ও আড়াইহাজার পৌরসভা মেয়র প্রার্থী ইউসুফ আলী ভূঁইয়া অভিযোগ করেছেন, তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাঁকে ও তাঁর পরিবারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পরিবারকে জড়িয়ে বিভিন্ন অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ইউসুফ আলী ভূঁইয়া বলেন, রাজনৈতিকভাবে আমাক হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে তাঁর পরিবার ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করে  সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী আমার পরিবার ও আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার পরিবারকে নিয়ে অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। এসব মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ইউসুফ আলী ভূঁইয়া আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের মতপার্থক্য বা সমালোচনা থাকতেই পারে। 

তবে কোনো ব্যক্তির পরিবারকে টার্গেট করে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

তিনি এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

তিনি তাঁর নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো যেকোনো তথ্য যাচাই-বাছাই করে গ্রহণ করার আহ্বান জানান। একই সঙ্গে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

ইউসুফ আলী ভূঁইয়া বলেন, ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে জনগণের সঙ্গে তাঁর সম্পর্ক নষ্ট করা যাবে না। তিনি আড়াইহাজারের মানুষের পাশে থেকে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি