সবুজ হোসেন, নওগাঁ:
নওগাঁর মহাদেবপুরে ঘরের টিন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুকিন উদ্দিন (৬৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার শালিজান গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুকিম উদ্দিন উপজেলার শালিজান গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে নিহত মুকিম উদ্দিন পাশ্ববর্তী তেঁতুল পুকুর বাজারে যায়। সেখানে সকালে নাস্তা করে বাসায় এসে ঘরের টিন মেরামত করতে যান মুকিন উদ্দিন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মহাদেবপুর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সাড়ে ৮ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে আইনি প্রকৃয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন