চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
১৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো—কেঁওচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী পাড়া মন্নান সওদাগর বাড়ির জামাল উদ্দিনের ছেলে মো. আজাহারী (৯)। পশ্চিম ঢেমশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইছামতী আলীনগর আইয়ুব মৌলবির বাড়ির জিয়াবুল হকের মেয়ে উম্মে মানহা (৭) এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. ফারুকের মেয়ে মোছাম্মৎ আলিফা আকতার (২)। আজাহারী কওমি মাদ্রাসার হেফজখানার শিক্ষার্থী এবং উম্মে মানহা প্রথম শ্রেণিতে পড়ত।
স্বজনেরা জানান, সোমবার দুপুর ২টার দিকে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে আজাহারী ও মানহা খেলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে তারা উঠানের সামনের পুকুরে নেমে পানিতে ডুবে যায়। পরে আজাহারীর নানা ওই পুকুরে গোসল করতে নেমে মানহাকে পানিতে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর প্রায় আধা ঘণ্টা পর একই পুকুরের তলদেশ থেকে আজাহারীকে উদ্ধার করা হয়। তাকেও কেরানীহাটের আরেকটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, সোমবার দুপুর ১২টার দিকে আলিফা আকতার বাড়ির উঠানে একটি পানির গ্লাস নিয়ে খেলছিল। স্বজনদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে গ্লাসটি বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। গ্লাসটি তুলতে পুকুরে নামলে পানিতে ডুবে যায় আলিফা। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।
এব্যাপারে পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সরওয়ার কামাল পৃথক দুটি ঘটনায় তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিন শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এব্যাপারে সাতকানিয়া থানার অফিসার ইঞ্চার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন,বিষয়টি আমরা জেনেছি এবং সেখানে পুলিশ অফিসার পাঠানো হয়েছে বলে জানান।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন