লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

পত্নীতলায় চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় একটি আবাসিক ভবনে চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া ১ ভরি ৩ আনা ৮ রতি স্বর্ণালঙ্কার এবং স্বর্ণ বিক্রির ৬৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) পত্নীতলা থানা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—নজিপুর পৌরসভার সরদারপাড়া এলাকার মো. বেলাল হোসেনের ছেলে মো. নাজমুল হাসান (২৮) এবং মোল্লাপাড়া এলাকার সৈয়দুল ইসলামের ছেলে মো. মাহফুজ (২৪)।

পুলিশ জানায়, গত ২৯ আগস্ট রাতে পত্নীতলার একটি আবাসিক ভবনে চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে চোরচক্র জানালা ভেঙে ঘরে প্রবেশ করে কয়েক ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে চোরচক্রকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে নাজমুল হাসান ও মাহফুজকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার নাজমুল হাসান ওই আবাসিক ভবনের নিরাপত্তাকর্মী (সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি চোরচক্রটির নেতৃত্ব দেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

উদ্ধার করা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে প্রয়োজনীয় পুলিশি প্রহরায় (স্কট) আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

পত্নীতলায় চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় একটি আবাসিক ভবনে চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া ১ ভরি ৩ আনা ৮ রতি স্বর্ণালঙ্কার এবং স্বর্ণ বিক্রির ৬৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) পত্নীতলা থানা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—নজিপুর পৌরসভার সরদারপাড়া এলাকার মো. বেলাল হোসেনের ছেলে মো. নাজমুল হাসান (২৮) এবং মোল্লাপাড়া এলাকার সৈয়দুল ইসলামের ছেলে মো. মাহফুজ (২৪)।

পুলিশ জানায়, গত ২৯ আগস্ট রাতে পত্নীতলার একটি আবাসিক ভবনে চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে চোরচক্র জানালা ভেঙে ঘরে প্রবেশ করে কয়েক ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে চোরচক্রকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে নাজমুল হাসান ও মাহফুজকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার নাজমুল হাসান ওই আবাসিক ভবনের নিরাপত্তাকর্মী (সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি চোরচক্রটির নেতৃত্ব দেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

উদ্ধার করা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে প্রয়োজনীয় পুলিশি প্রহরায় (স্কট) আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি