মোঃ ওয়াশিম, চট্টগ্রাম
চট্টগ্রামের জোরারগঞ্জে সাঁড়াশি অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) জোরারগঞ্জ থানার এসআই (নিঃ) মো. মনির আহম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান চালায়। অভিযানে জোরারগঞ্জ থানার ৪ নম্বর ধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার রজব আলী সওদাগর বাড়ির নুর হোসেনের পাকা ঘর থেকে চক্রটির সদস্যদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী সময়ে ১ নম্বর করেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছত্তরুয়া এলাকায় ‘করেরহাট বাইক ল্যাব’ নামের একটি মোটরসাইকেল গ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোটরসাইকেলের একটি হিরো ও অপরটি প্লাটিনা ব্র্যান্ডের।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জামসেদ হোসেন ওরফে শুভ (২৩), শরিফুল ইসলাম ওরফে জনি (২৬), সাইফুল ইসলাম ওরফে চাঁদ মিয়া (২০), আসিফ মাহমুদ ওরফে অভি (২৪), ইসমাইল হোসেন (১৮) এবং মো. মাশরাফি (২০)। তাদের মধ্যে মাশরাফির বিরুদ্ধে তিনটি চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের সার্বিক দিকনির্দেশনায় চোরাই মোটরসাইকেল উদ্ধার ও সংঘবদ্ধ চোর চক্রের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধার করা মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন