লগইন
প্রাইম টিভি

টাঙ্গাইলে ফায়ারডিল ও চকো সিরাপসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

মোঃ আরিফুর রহমান স্টাফ রিপোর্টার 

টাঙ্গাইলের ঘাটাইলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫ বোতল ফায়ারডিল ও ৫৯ বোতল চকো (সিরাপ)সহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ইখতিয়ার উদ্দিন খান ওরফে সজিব (৩৬) ও মো. শহিদুল ইসলাম (৩৭)। তারা দুজনই টাঙ্গাইল জেলার বাসিন্দা।

র‌্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইলের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঘাটাইল থানার রতনপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

র‌্যাব জানায়, অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে, একটি ব্যাগের ভেতর বিশেষ কায়দায় রাখা ১৫ বোতল ফায়ারডিল ও ৫৯ বোতল চকো (সিরাপ) উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার দুই মাদককারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ তাদের ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে ফায়ারডিল ও চকো সিরাপসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মোঃ আরিফুর রহমান স্টাফ রিপোর্টার 

টাঙ্গাইলের ঘাটাইলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫ বোতল ফায়ারডিল ও ৫৯ বোতল চকো (সিরাপ)সহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ইখতিয়ার উদ্দিন খান ওরফে সজিব (৩৬) ও মো. শহিদুল ইসলাম (৩৭)। তারা দুজনই টাঙ্গাইল জেলার বাসিন্দা।

র‌্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইলের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঘাটাইল থানার রতনপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

র‌্যাব জানায়, অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে, একটি ব্যাগের ভেতর বিশেষ কায়দায় রাখা ১৫ বোতল ফায়ারডিল ও ৫৯ বোতল চকো (সিরাপ) উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার দুই মাদককারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ তাদের ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি