গোপাল মালাকার,সাভার
শনিবার (০৫/০৯/২০২৬) রাত ৮ টার দিকে আমীনবাজারের বরদেশী এলাকায় সন্ত্রাসীদের হামলায় আলতাফ হোসেন (৫৮) নামে এসবির এক পুলিশ সদস্য নিতহ হন এবং তার ছেলে গুরুতর আহত হয়ে সোহরাওয়ার্দী হাসপালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত আলতাফ হোসেন ঢাকার মালিবাগ এসবি জোনে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাইফুল আলম জানান আমাদের টিম ঘটনাস্থলে রয়েছে।বিস্তারিত পরে জানাতে পারবো।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায় সাভার থানাধীন আমিনবাজার বরদেশী মদিনা হাউজিং এলাকায় গেঞ্জি ফেক্টরীর সামনে একটি প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে দশ- বারো জনের হামলার শিকারহন পুলিশ সদস্য আলতাফ ও তার ছোট ছেলে আরিফ।
রাত সাড়ে নয়টার দিকে তাদের শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানান আলতাফ হোসেনকে মৃত নিয়ে আসা হয়েছে।
তার ছেলের অবস্থা গুরুতর হওয়ায় সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এবিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন জানান প্রাইভেটকার পার্কিং নিয়ে দুপক্ষের ঝামেলা মেটাতে গিয়েই হামলার শিকার হন ওই এসআই ও তার ছেলে।
তিনি আরো জানান,এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহত আলতাফ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন