শেখ ফয়েজ আহমেদ, ফরিদপুর প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ফরিদপুরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি (এইচআরএম) খন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।
মঙ্গলবার (২০ অক্টোবর) পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজেম উদ্দীন এবং ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
পরিদর্শনকালে অ্যাডিশনাল আইজিপি পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় তিনি দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করেন এবং উৎসবকে আনন্দমুখর ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট সবার ভূমিকার প্রশংসা করেন।
ফরিদপুর জেলা পুলিশ ও স্থানীয় পূজা উদযাপন কমিটির গৃহীত নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার প্রতি শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানান। একই সঙ্গে অসাম্প্রদায়িক চেতনা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের আহ্বান জানান।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন