শিমুল অধিকারী সুমন, চাঁদপুর :
কেবল প্রতিমাতে নয়, প্রতি মাকে পূজা করি’—এই মানবিক ও মহতী প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলবে অনুষ্ঠিত হয়েছে জীবন্ত মাতৃপূজা। সন্তানদের হাতে নিজ নিজ গর্ভধারিণী মায়ের পূজা ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ব্যতিক্রমী এ আয়োজন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। এতে ৬০ জন গর্ভধারিণী মাকে পূজার মাধ্যমে সম্মান জানানো হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) শারদাঞ্জলি ফোরাম মতলব উপজেলা কমিটির উদ্যোগে এবং মধ্য কলাদি শ্রী শ্রী হরিসভা দুর্গাপূজা কমিটির সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারদাঞ্জলি ফোরাম চাঁদপুর জেলা কমিটির সভাপতি রিপন কুমার সাহা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সন্তানদের নিজ নিজ মায়ের প্রতি পূজা নিবেদন। মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের এ ব্যতিক্রমী আয়োজনে উপস্থিত ভক্তদের মধ্যে আবেগ ও আনন্দের সঞ্চার হয়। মায়ের প্রতি সন্তানের দায়িত্ববোধ এবং পারিবারিক বন্ধন সুদৃঢ় করার বার্তা ছড়িয়ে দেয় এই আয়োজন।
উপস্থিত ভক্তরা অনুভূতি প্রকাশ করে বলেন, সনাতন ধর্মের কৃষ্টি ও সংস্কৃতিতে মায়ের স্থান অত্যন্ত সম্মানের। কিন্তু বাস্তব জীবনে মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এমন প্রকাশ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন। শারদাঞ্জলি ফোরাম সারা দেশের উদ্যোগের ধারাবাহিকতায় প্রথমবারের মতো মতলবে জীবন্ত মাতৃপূজার আয়োজন করায় সংগঠনটির প্রশংসা করেন তাঁরা। তাঁদের মতে, এ ধরনের আয়োজন পারিবারিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে মা-বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের মহতী উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে শারদাঞ্জলি ফোরাম মতলব উপজেলা কমিটির সভাপতি সুশীল কুমার রায়, সাধারণ সম্পাদক দেবাশীষ সরকার (আশীষ)সহ উপজেলা কমিটির সারথিরা জেলা কমিটির সভাপতি রিপন কুমার সাহা, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক অনুপ দে চাকী, প্রচার সম্পাদক রুবেল সরকার রিংকু ও কোষাধ্যক্ষ গোবিন্দ চন্দ্র ঘোষকে ফুল দিয়ে বরণ করে নেন।
পরে জেলা কমিটির পক্ষ থেকেও মতলব উপজেলা কমিটির সারথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং উপস্থিত ভক্তদের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এতে জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে শারদাঞ্জলি ফোরাম চাঁদপুর জেলা কমিটির সভাপতি রিপন কুমার সাহা প্রয়াত সকল আত্মার শান্তি কামনায় সমবেত প্রার্থনা পরিচালনা করেন।
মতলবের এ আয়োজনের মধ্য দিয়ে মায়ের প্রতি শ্রদ্ধা, পারিবারিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের এক অনন্য বার্তা ছড়িয়ে পড়ে। আয়োজকদের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ভক্ত ও সুধীজন।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন