লগইন
প্রাইম টিভি
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

গাজীপুরের কাশিমপুরে এনএসআইয়ের তথ্যে ভ্রাম্যমাণ আদালতের ৪টি অভিযান: পৌনে ৪ লাখ টাকা জরিমানা ও একজনের কারাদণ্ড

রংপুরে ২৬ মামলার শীর্ষ সন্ত্রাসী 'মেরিল সুমন' গ্রেফতার

কেরানীগঞ্জে জমির বিরোধে বসতবাড়িতে ভাঙচুর, নগদ টাকাসহ  স্বর্ণালংকার লুট

বোয়ালমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও অগ্নিসংযোগের আসামি সুবাস সাহা প্রকাশ্যে: পুলিশের নিরবতায় ক্ষোভ

নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডলসহ আটক ১

নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডলসহ আটক ১

গফরগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রতন গ্রেপ্তার

সরকারী নিষেধাজ্ঞা কে বুড়ো আঙুল দেখিয়ে শিবচরের পদ্মায় চলছে মা ইলিশ শিকার, পাড়ে বসছে অস্থায়ী হাট

নওগাঁর ধামইরহাটে অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা

নওগাঁর ধামইরহাটে অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা

গাজীপুরের কাশিমপুরে এনএসআইয়ের তথ্যে ভ্রাম্যমাণ আদালতের ৪টি অভিযান: পৌনে ৪ লাখ টাকা জরিমানা ও একজনের কারাদণ্ড

গাজীপুরের কাশিমপুরে এনএসআইয়ের তথ্যে ভ্রাম্যমাণ আদালতের ৪টি অভিযান: পৌনে ৪ লাখ টাকা জরিমানা ও একজনের কারাদণ্ড
কাশিমপুরে ৪টি অভিযান: পৌনে ৪ লাখ টাকা জরিমানা ও একজনের কারাদণ্ড ​

আনিসুল ইসলাম

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকায় জেলা এনএসআই (NSI) কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত ৪টি পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা এবং একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত কাশিমপুরের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমান।
​অভিযানসূত্রে জানা যায়, দুপুর আড়াইটা থেকে চারটা পর্যন্ত কাশিমপুর ২ নম্বর ওয়ার্ডের লস্করচালা এলাকায় অবৈধভাবে পাম তেল বোতলজাত করে 'গাজী পিউর সয়াবিন তেল' নামে বাজারজাত করার অভিযোগে মেসার্স মেহেদী হাসানের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র ও প্যাকেটজাত নিবন্ধন না থাকায় 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮'-এর ২৪ ও ২৯ ধারায় মেহেদী হাসানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
​পরবর্তীতে বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত দক্ষিণ পানিশাইল এলাকার 'ইমাম ফুটওয়্যার লিমিটেড'-এ অভিযান চালানো হয়। সেখানে আন্তর্জাতিক ও দেশীয় খ্যাতনামা ব্র্যান্ড এপেক্স ও বাটার লোগো ব্যবহার করে অবৈধভাবে সোল (Sole) তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় 'বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫'-এর ১২ ধারা লঙ্ঘনের দায়ে কারখানার কর্মকর্তা মো. সজাগ আহমেদকে ১৫ দিনের কারাদণ্ড, অনাদায়ে ১ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
​সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা ১০ মিনিট পর্যন্ত পরিচালিত তৃতীয় অভিযানে কাশিমপুরের 'পপুলার বেকারি' নামক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। বিএসটিআইয়ের কোনো নিবন্ধন ও ট্রেড লাইসেন্স ছাড়া নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে এবং অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে 'বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮'-এর ২৭ ধারায় ৩০ হাজার টাকা এবং 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯'-এর ৫৩ ধারায় ৩০ হাজার টাকা—সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে আগামী ৩ মাসের মধ্যে কারখানার পরিবেশ উন্নয়ন ও প্রয়োজনীয় নিবন্ধন সম্পন্ন করার সময়সীমা বেঁধে দেন আদালত।
​সর্বশেষ রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সারদাগঞ্জ এলাকায় 'খান বেকারি' নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অনুমোদনহীন ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে 'বিএসটিআই আইন, ২০১৮'-এর ৩১ ধারায় স্বত্বাধিকারী মো. কফিল উদ্দিনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
​জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভেজালবিরোধী এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

গাজীপুরের কাশিমপুরে এনএসআইয়ের তথ্যে ভ্রাম্যমাণ আদালতের ৪টি অভিযান: পৌনে ৪ লাখ টাকা জরিমানা ও একজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি