লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

পরিবেশ প্রতিমন্ত্রীর মোংলায় সকল পূজা মন্দির পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়

বোয়ালমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও অগ্নিসংযোগের আসামি সুবাস সাহা প্রকাশ্যে: পুলিশের নিরবতায় ক্ষোভ

নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডলসহ আটক ১

নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডলসহ আটক ১

চাঁদপুরের মতলব দক্ষিণে অসচ্ছল ও প্রতিবন্ধীদের পাশে যুব ঐক্য পরিষদ: অর্ধশতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ

গফরগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রতন গ্রেপ্তার

মায়ের অনুপ্রেরণা ও অদম্য স্বপ্নে ফাহিম চৌধুরীর পাইলট হওয়ার গল্প

নোয়াখালী-৫ আসনে ৩৩টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাংসদ ফখরুল ইসলাম  ​

চাঁদপুরের হাইমচরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মানিক, নিরাপত্তার আশ্বাস

টাঙ্গাইলে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের বড় কালীবাড়ি প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ির আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

এর আগে সকালে শ্রীশ্রী কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানের উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু শ্যামল হোড়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, শ্রীশ্রী কালীবাড়ির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং শ্রীশ্রী কালীবাড়ি কমিটির নেতৃবৃন্দ।

এ ছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুও অংশ নেন। তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শোভাযাত্রায় অংশ নিয়ে জন্মাষ্টমীর আনন্দ-উৎসবে সামিল হন।

শোভাযাত্রায় বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন। ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র ও ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে শোভাযাত্রাটি উৎসবমুখর হয়ে ওঠে। বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে এটি পরিণত হয় মিলনমেলায়।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পূজার্চনা, পরমেশ্বর শ্রীকৃষ্ণের জীবন ও কর্মের ওপর আলোচনা এবং ধর্মীয় সংগীতানুষ্ঠান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি