লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

তপন বিশ্বাস সাতক্ষীরা :

সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ১১ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প।
র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার আভিযানিক দল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. আরিফুল ইসলাম (৩১)। তিনি সাতক্ষীরা সদর থানার চৌবাড়িয়া এলাকার মো. জয়নাল সরদারের ছেলে।
র‌্যাব জানায়, অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং সর্বমোট ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা, জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র‌্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

তপন বিশ্বাস সাতক্ষীরা :

সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ১১ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প।
র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার আভিযানিক দল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. আরিফুল ইসলাম (৩১)। তিনি সাতক্ষীরা সদর থানার চৌবাড়িয়া এলাকার মো. জয়নাল সরদারের ছেলে।
র‌্যাব জানায়, অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং সর্বমোট ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা, জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র‌্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি