লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

দাবি আদায়ে ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে ১১ দলের লংমার্চ

মোঃ ওয়াশিম, চট্টগ্রাম

জনগণের ন্যায্য দাবি আদায় ও রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম ১১ দলীয় ঐক্য। ওইদিন বিকেল ৫টা ১৫ মিনিটে নগরীর ঐতিহাসিক লালদিঘী ময়দানে অনুষ্ঠিত হবে লংমার্চের সমাপনী সমাবেশ।
বৃহস্পতিবার দুপুরে নগরীর জামায়াত কার্যালয়ের বিআইএ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, তেল-গ্যাস ও সারের সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষ সংকটে রয়েছে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো অনিষ্পন্ন।
এ অবস্থায় গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
সমাবেশ ও লংমার্চ শান্তিপূর্ণভাবে সফল করতে চট্টগ্রামবাসীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দাবি আদায়ে ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে ১১ দলের লংমার্চ

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মোঃ ওয়াশিম, চট্টগ্রাম

জনগণের ন্যায্য দাবি আদায় ও রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম ১১ দলীয় ঐক্য। ওইদিন বিকেল ৫টা ১৫ মিনিটে নগরীর ঐতিহাসিক লালদিঘী ময়দানে অনুষ্ঠিত হবে লংমার্চের সমাপনী সমাবেশ।
বৃহস্পতিবার দুপুরে নগরীর জামায়াত কার্যালয়ের বিআইএ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, তেল-গ্যাস ও সারের সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষ সংকটে রয়েছে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো অনিষ্পন্ন।
এ অবস্থায় গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
সমাবেশ ও লংমার্চ শান্তিপূর্ণভাবে সফল করতে চট্টগ্রামবাসীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি