লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুর কাশিমপুরের ২ অবৈধ ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালত, ২ লাখ টাকা জরিমানা

আনিসুল ইসলাম,গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে কাশিমপুর থানা এলাকায় অবৈধ ও অনুমোদনহীন দুটি চাইনিজ ব্যাটারি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নিয়মবহির্ভূতভাবে ব্যাটারি তৈরি ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠান দুটিকে সর্বমোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

​বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

​অভিযান সূত্রে জানা যায়, জেলা এনএসআই গাজীপুর কার্যালয়ের গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কাশিমপুর থানাধীন ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পানিশাইল এলাকায় অবস্থিত ‘টংগুইদা’ নামক একটি ব্যাটারি কারখানায় অভিযান চালানো হয়। সেখানে বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছাড়াই অবৈধভাবে ব্যাটারি উৎপাদন ও বাজারজাতকরণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(২৭) ধারায় ৫০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ধারা অনুযায়ী ১ লাখ টাকা—মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

​পরবর্তীতে বিকেল সোয়া ৪টার দিকে কাশিমপুরের মাধবপুর এলাকায় অবস্থিত অনুমোদনহীন চাইনিজ মালিকানাধীন ‘টাইগার ব্যাটারী’ নামক অপর একটি কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও অনুমোদন ছাড়াই কারখানা পরিচালনার বিষয়টি প্রমাণিত হওয়ায় বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ধারায় কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এবং অবৈধ কারখানার বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুর কাশিমপুরের ২ অবৈধ ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালত, ২ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আনিসুল ইসলাম,গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে কাশিমপুর থানা এলাকায় অবৈধ ও অনুমোদনহীন দুটি চাইনিজ ব্যাটারি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নিয়মবহির্ভূতভাবে ব্যাটারি তৈরি ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠান দুটিকে সর্বমোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

​বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

​অভিযান সূত্রে জানা যায়, জেলা এনএসআই গাজীপুর কার্যালয়ের গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কাশিমপুর থানাধীন ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পানিশাইল এলাকায় অবস্থিত ‘টংগুইদা’ নামক একটি ব্যাটারি কারখানায় অভিযান চালানো হয়। সেখানে বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছাড়াই অবৈধভাবে ব্যাটারি উৎপাদন ও বাজারজাতকরণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(২৭) ধারায় ৫০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ধারা অনুযায়ী ১ লাখ টাকা—মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

​পরবর্তীতে বিকেল সোয়া ৪টার দিকে কাশিমপুরের মাধবপুর এলাকায় অবস্থিত অনুমোদনহীন চাইনিজ মালিকানাধীন ‘টাইগার ব্যাটারী’ নামক অপর একটি কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও অনুমোদন ছাড়াই কারখানা পরিচালনার বিষয়টি প্রমাণিত হওয়ায় বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ধারায় কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এবং অবৈধ কারখানার বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি