লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ৩০ আগস্ট ২০২৬

রাতের অন্ধকারের থানা ছাড়লেন ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান।

কেরানীগঞ্জ এর কদমতলী এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর ধামইরহাটে দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

টঙ্গীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১০

পীরগঞ্জে ছুটিতে আসা সেনা সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে হত্যাচেষ্টা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

কারাবন্দী যুব মহিলা লীগ নেত্রীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, কাশিমপুর কারাফটকে সন্তানের সাথে শেষ দেখা

চাঞ্চল্যকর জোনাব আলী হত্যা মামলার ১জন আসামি গ্রেফতার

নিকুঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলা: ১১ দিনেও গ্রেপ্তার হয়নি বহিষ্কৃত ছাত্রদল নেতা বাপ্পী, বিচারের অপেক্ষায় অসহায় পরিবার

মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে ছিনতাই, ৩ জন গ্রেপ্তার

সবুজ হোসেন, জেলা প্রতিনিধি, নওগাঁ:

নওগাঁর মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে একটি বাড়িতে প্রবেশ করে হাতকড়া পরিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় জনগণের ধাওয়ার পর তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে হ্যান্ডকাফ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে মান্দা উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের পারইটুঙ্গি গ্রামের বিপুল কুমারের বাড়িতে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের বিরামপুর থানার চাপড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. মানিক হোসেন (৩৪), একই উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে মো. এনামুল হক এবং দিনাজপুরের ফুলবাড়ী থানার মুক্তারপুর গ্রামের মো. ইউসুফ খলিফার ছেলে মো. মাহবুব হাসান মুন্না (৩৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার তিনজন নিজেদের ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিপুল কুমারের বাড়িতে প্রবেশ করেন। এরপর বিপুল কুমারের বাবা শুকুমার চন্দ্র ও চাচা সবুজ কুমারের হাতে হ্যান্ডকাফ পরিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। একই সঙ্গে বাড়িতে থাকা বিপুলের স্ত্রী, মা ও শাশুড়িকেও ভয়ভীতি দেখিয়ে বাড়ির বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র তল্লাশি করা হয়।

একপর্যায়ে তারা বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে বিপুল কুমারসহ স্থানীয় লোকজন তাদের পিছু ধাওয়া করেন।

পরে সকাল আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে বাঘমারা থানাধীন সিমলা বাজার এলাকায় স্থানীয় জনগণ ধাওয়া করে তিনজনকে আটক করতে সক্ষম হন। এ সময় স্থানীয়রা তাদের মারধর করেন বলে জানা গেছে।

খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপার মান্দা থানার অফিসার ইনচার্জকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। পরে মান্দা থানা পুলিশ ও বাঘমারা থানা পুলিশের সহায়তায় আটক তিনজনকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।

পুলিশের দাবি, প্রাথমিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে হ্যান্ডকাফ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে ছিনতাই, ৩ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি