মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৭ নং বেতমোড় রাজপাড়া ইউনিয়নের কালিরহাট বাজারে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
শুক্রবার বাদ মাগরিব বেতমোড় রাজপাড়া ইউনিয়নের ১, ২, ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জালাল আহমেদ খান। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন ৭ নং বেতমোড় রাজপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সোলায়মান হোসেন পিঞ্জু ফরাজী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. খলিলুর রহমান।
এ সময় ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক দুলাল ফরাজীসহ ৭ নং বেতমোড় রাজপাড়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. খলিলুর রহমান বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় নেত্রী ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও দেশপ্রেম দলীয় নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি রাজনৈতিক আদর্শ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে দৃঢ় অবস্থান নিয়েছেন। তার রাজনৈতিক জীবন দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং বেতমোড় রাজপাড়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করেন মো. খলিলুর রহমান। তিনি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করে ইউনিয়নবাসী ও দলীয় নেতাকর্মীদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, দলের সিদ্ধান্ত ও নেতাকর্মীদের সমর্থন পেলে বেতমোড় রাজপাড়া ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান। এ জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ কাওসার আহমেদ।
দোয়া মাহফিলে ৭ নং বেতমোড় রাজপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন