লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন, শোকে আত্রাই

সবুজ হোসেন, নওগাঁ:

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১১ জনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। আজ শুক্রবার আত্রাইয়ে পৌঁছেছে নিহত সাতজনের মরদেহ। সকাল ১০টায় মোল্লা মেমোরিয়াল কলেজ মাঠে একযোগে অনুষ্ঠিত হয় তাদের জানাজা। পরে স্বজন ও এলাকাবাসীর উপস্থিতিতে সম্পন্ন হচ্ছে দাফন।

সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১৬ বাংলাদেশি শ্রমিক। এর মধ্যে নওগাঁর আত্রাই উপজেলারই ১১ জন।

আজ শুক্রবার সকালে আত্রাইয়ে পৌঁছে নিহত সাত প্রবাসী শ্রমিকের মরদেহ। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের পর সকাল ১০টায় মোল্লা মেমোরিয়াল কলেজ মাঠে অনুষ্ঠিত হয় একযোগে জানাজা।

জানাজায় অংশ নেন নওগাঁর জেলা প্রশাসক সাইফুল ইসলাম, রাণীনগর-আত্রাই আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ নিহতদের স্বজন এবং বিপুলসংখ্যক এলাকাবাসী।

প্রিয়জনের মরদেহ সামনে রেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। হৃদয়বিদারক এ দৃশ্যে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

স্বজনদের চোখের জল আর বুকভরা কষ্ট নিয়ে শেষ বিদায় জানানো হলো প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের। তাদের মৃত্যুতে শোকাহত পরিবার-পরিজন, সহকর্মী ও পুরো আত্রাইবাসী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন, শোকে আত্রাই

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সবুজ হোসেন, নওগাঁ:

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১১ জনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। আজ শুক্রবার আত্রাইয়ে পৌঁছেছে নিহত সাতজনের মরদেহ। সকাল ১০টায় মোল্লা মেমোরিয়াল কলেজ মাঠে একযোগে অনুষ্ঠিত হয় তাদের জানাজা। পরে স্বজন ও এলাকাবাসীর উপস্থিতিতে সম্পন্ন হচ্ছে দাফন।

সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১৬ বাংলাদেশি শ্রমিক। এর মধ্যে নওগাঁর আত্রাই উপজেলারই ১১ জন।

আজ শুক্রবার সকালে আত্রাইয়ে পৌঁছে নিহত সাত প্রবাসী শ্রমিকের মরদেহ। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের পর সকাল ১০টায় মোল্লা মেমোরিয়াল কলেজ মাঠে অনুষ্ঠিত হয় একযোগে জানাজা।

জানাজায় অংশ নেন নওগাঁর জেলা প্রশাসক সাইফুল ইসলাম, রাণীনগর-আত্রাই আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ নিহতদের স্বজন এবং বিপুলসংখ্যক এলাকাবাসী।

প্রিয়জনের মরদেহ সামনে রেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। হৃদয়বিদারক এ দৃশ্যে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

স্বজনদের চোখের জল আর বুকভরা কষ্ট নিয়ে শেষ বিদায় জানানো হলো প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের। তাদের মৃত্যুতে শোকাহত পরিবার-পরিজন, সহকর্মী ও পুরো আত্রাইবাসী।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি