লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

নওগাঁয় অবৈধ পলিথিনবিরোধী অভিযানে ৭ কেজি পলিথিন জব্দ, জরিমানা ৩ হাজার টাকা

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে তিনটি দোকান থেকে ৭ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। এ সময় তিনটি মামলা দায়ের করে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে অবৈধ পলিথিন শপিং ব্যাগ রাখার দায়ে তিনটি দোকানের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে মোট ৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ৭ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ।

অভিযানকালে ভবিষ্যতে অবৈধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহার ও বিক্রি না করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। পাশাপাশি পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা তৈরিতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। জেলা পুলিশের একটি চৌকস দল অভিযানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জানান, পরিবেশ দূষণ রোধে অবৈধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

নওগাঁয় অবৈধ পলিথিনবিরোধী অভিযানে ৭ কেজি পলিথিন জব্দ, জরিমানা ৩ হাজার টাকা

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে তিনটি দোকান থেকে ৭ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। এ সময় তিনটি মামলা দায়ের করে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে অবৈধ পলিথিন শপিং ব্যাগ রাখার দায়ে তিনটি দোকানের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে মোট ৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ৭ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ।

অভিযানকালে ভবিষ্যতে অবৈধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহার ও বিক্রি না করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। পাশাপাশি পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা তৈরিতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। জেলা পুলিশের একটি চৌকস দল অভিযানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জানান, পরিবেশ দূষণ রোধে অবৈধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি