চাঁপাইনবাবগঞ্জে মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে স্থানীয়দের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর সদর মডেল থানাধীন আলীনগর ভূতপুকুর জামে মসজিদ এলাকায় এ কর্মসূচির আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।
দুপুর পৌনে ২টার দিকে মসজিদে জুমার নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদক থেকে দূরে থাকার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।
কর্মসূচিতে মাদক ব্যবসা ও মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। এসময় স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন।
মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন