লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

নওগাঁয় মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড

সবুজ হোসেন, জেলা প্রতিনিধি, নওগাঁ:

নওগাঁর সাপাহারে মাদক সেবনের অপরাধে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে সাপাহার উপজেলা সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। 

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ এ দণ্ডাদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, রামপুর এলাকার বুলু মিয়ার ছেলে আলমগীর (৪০) ও গাঞ্জাকুড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে সিরাজুল  (৩৮)। তাদের প্রত্যেককে ২৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া চৌধুরীপাড়ার ইমদাদুলের ছেলে আশিক (৩০) এবং একই এলাকার পাপ্পু রাজার ছেলে নাদিম (২৭)-কে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

নওগাঁয় মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সবুজ হোসেন, জেলা প্রতিনিধি, নওগাঁ:

নওগাঁর সাপাহারে মাদক সেবনের অপরাধে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে সাপাহার উপজেলা সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। 

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ এ দণ্ডাদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, রামপুর এলাকার বুলু মিয়ার ছেলে আলমগীর (৪০) ও গাঞ্জাকুড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে সিরাজুল  (৩৮)। তাদের প্রত্যেককে ২৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া চৌধুরীপাড়ার ইমদাদুলের ছেলে আশিক (৩০) এবং একই এলাকার পাপ্পু রাজার ছেলে নাদিম (২৭)-কে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি