নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীর পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর (শিমুলতলী) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—রসপুর (শিমুলতলী) গ্রামের মো. তৌহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ জিসান উন নবী (৯) এবং একই গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. তাওহিদ ইসলাম (৭)।
ধামইরহাট থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে জিসান উন নবী ও তাওহিদ ইসলাম একই সঙ্গে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে রসপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া আত্রাই নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে শিশু দুজনকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদী ও আশপাশের এলাকায় তাদের খোঁজাখুঁজি শুরু করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে ঘটনাস্থলে মাছ ধরতে আসা স্থানীয় বাসিন্দা মো. মোশাররফ হোসেন নদীতে মাছ ধরার জন্য জাল ফেলেন। এ সময় জালের সঙ্গে শিশু দুটির নিথর দেহ উঠে আসে। পরে স্থানীয়রা ও স্বজনরা তাদের উদ্ধার করে দ্রুত ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই গ্রামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
ধামইরহাট থানার পুলিশ জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন