লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সিলেটে উন্নয়ন কর্তৃপক্ষের অফিস উদ্বোধন: কয়েক দিনের মধ্যেই বাস্তবায়িত হবে ৫ হাজার কোটি টাকার প্রকল্প

সিলেট প্রতিনিধি:

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন কার্যাক্রমের অংশ হিসেবে অফিস ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেট বিভাগের সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন শিল্প ও বাণিজ্য এবং পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।

উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট বিভাগের প্রতিটি উপজেলায় সড়ক অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় দ্রুততম সময়ের মধ্যে পুরো বিভাগের উপজেলাগুলোতে সড়ক উন্নয়নের জন্য প্রায় ৫ হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্প অনুমোদিত হতে যাচ্ছে। প্রকল্পটির কাজ শুরু হলে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

সমাবেশে নগরীর দীর্ঘদিনের জলবদ্ধতা নিরসন নিয়েও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। তিনি জানান, সিলেটের জলাবদ্ধতা সমস্যা স্থায়ীভাবে দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং দ্রুত এই সংকট থেকে নগরবাসীকে মুক্তি দেওয়া হবে।

অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ১১ অক্টোবর ২০২৬

সিলেটে উন্নয়ন কর্তৃপক্ষের অফিস উদ্বোধন: কয়েক দিনের মধ্যেই বাস্তবায়িত হবে ৫ হাজার কোটি টাকার প্রকল্প

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সিলেট প্রতিনিধি:

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন কার্যাক্রমের অংশ হিসেবে অফিস ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেট বিভাগের সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন শিল্প ও বাণিজ্য এবং পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।

উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট বিভাগের প্রতিটি উপজেলায় সড়ক অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় দ্রুততম সময়ের মধ্যে পুরো বিভাগের উপজেলাগুলোতে সড়ক উন্নয়নের জন্য প্রায় ৫ হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্প অনুমোদিত হতে যাচ্ছে। প্রকল্পটির কাজ শুরু হলে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

সমাবেশে নগরীর দীর্ঘদিনের জলবদ্ধতা নিরসন নিয়েও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। তিনি জানান, সিলেটের জলাবদ্ধতা সমস্যা স্থায়ীভাবে দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং দ্রুত এই সংকট থেকে নগরবাসীকে মুক্তি দেওয়া হবে।

অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি