প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

জামালপুরে পিকআপভর্তি ঘোড়ার মাংস উদ্ধার, চালকসহ পাঁচজন আটক

গাজীপুরে জুয়েলারি দোকান থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় ক্রেনচালক শামীম গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার!

কালিয়াকৈরে কিশোরীর গোসলের ভিডিও  গোপনে  ধারণের চেষ্টায় এক যুবকের কারাদণ্ড

মহেশখালীর শাপলাপুর পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

শরণখোলায় ৬ বছরের শিশুকে ধ*র্ষ*ণে*র অভিযোগ,৬৫ বছর বয়সী এক ব্যক্তি আটক

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

জামালপুরে পিকআপভর্তি ঘোড়ার মাংস উদ্ধার, চালকসহ পাঁচজন আটক

জামালপুরে পিকআপভর্তি ঘোড়ার মাংস উদ্ধার, চালকসহ পাঁচজন আটক

জামালপুর প্রতিনিধি: 

জামালপুর সদর উপজেলার নরুন্দি বাজারে পিকআপভর্তি ঘোড়ার মাংস উদ্ধার করেছে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ। এ ঘটনায় পিকআপচালকসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) ভোররাত ৪টার দিকে নরুন্দি চকবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হকের দিকনির্দেশনায় এএসআই নিজামীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় স্থানীয় লোকজনও পুলিশকে সহযোগিতা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নরুন্দির মিরাপুর ঘাট এলাকা থেকে একটি পিকআপে করে ঘোড়ার মাংস ঢাকার যাত্রাবাড়ীর উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। পথে নরুন্দি চকবাজার এলাকায় পুলিশ পিকআপটি আটক করে। পরে পিকআপে থাকা ১৮ বস্তা মাংস উদ্ধার করা হয়, যার পরিমাণ আনুমানিক ৯৫০ কেজি।

আটক ব্যক্তিরা হলেন—মো. জুয়েল, পিতা রমজান আলী; শহীদ মিয়া, পিতা নুরুল ইসলাম; আফজাল মিয়া, পিতা আবুল হোসেন; হুমায়ুন, পিতা মকবুল হোসেন এবং রাসেল মিয়া, পিতা আমির হোসেন। তাদের বাড়ি জামালপুর, টাঙ্গাইল, শরীয়তপুর ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার করা মাংস ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। এর আগে একইভাবে মাংস পরিবহনের কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানা গেছে।

পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে তিনজনকে ছয় মাস করে এবং পিকআপের চালক ও হেলপারকে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মোট ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জামালপুরের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমন হোসেন।

এ বিষয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ নাজমুল হক জানান দীর্ঘদিন ধরে এই চক্রটি এ ব্যবসা করে আসছিল আমরা এদের ধরার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অভিনয় অভিযান চালাই কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে চক্রটি পালিয়ে যায় গতরাত্রে গোপন সংবাদের ভিত্তিতে ভোর চারটায় নরুন্দি মিরাপুর ঘাটে পিকআপ দিলে মাংস লোড হওয়ার খবর পেয়ে নন্দী বাজারে অবস্থান নেই   , ঘটনাটি তদন্ত করে মাংসের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

জামালপুরে পিকআপভর্তি ঘোড়ার মাংস উদ্ধার, চালকসহ পাঁচজন আটক

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি