প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

জামালপুরে পিকআপভর্তি ঘোড়ার মাংস উদ্ধার, চালকসহ পাঁচজন আটক

গাজীপুরে জুয়েলারি দোকান থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় ক্রেনচালক শামীম গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার!

কালিয়াকৈরে কিশোরীর গোসলের ভিডিও  গোপনে  ধারণের চেষ্টায় এক যুবকের কারাদণ্ড

মহেশখালীর শাপলাপুর পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

শরণখোলায় ৬ বছরের শিশুকে ধ*র্ষ*ণে*র অভিযোগ,৬৫ বছর বয়সী এক ব্যক্তি আটক

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

গাজীপুরে জুয়েলারি দোকান থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

গাজীপুরে জুয়েলারি দোকান থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

‎শফিকুল ইসলাম শামীম, নিজস্ব প্রতিবেদক:

‎গাজীপুর মহানগরের গাছা থানাধীন বশির মিল এলাকায় একটি জুয়েলারি দোকানের ভেতর থেকে মো. আবুল কালাম আজাদ নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

‎শনিবার দুপুরে আব্দুল গনি রোডের ‘সাদিয়া জুয়েলার্স’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবুল কালাম আজাদ ওই জুয়েলারি দোকানের স্বত্বাধিকারী ছিলেন।

‎স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও তিনি দোকানের ভেতরেই অবস্থান করছিলেন। সাধারণত সকালে দোকান খুলে ব্যবসা পরিচালনা করতেন তিনি। কিন্তু শনিবার সকাল গড়িয়ে দুপুর হলেও দোকানটি বন্ধ থাকায় আশপাশের ব্যবসায়ীদের সন্দেহ হয়।

‎একপর্যায়ে দীর্ঘ সময় ধরে দোকানের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় পাশের এক ব্যবসায়ী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে গাছা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দোকানের ভেতরে প্রবেশ করে আবুল কালাম আজাদের রক্তাক্ত মরদেহ দেখতে পায়।

‎পুলিশের ধারণা, কোনো একসময় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

‎ঘটনাস্থলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কর্মকর্তাদের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেন। এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়।

‎পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

‎গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

গাজীপুরে জুয়েলারি দোকান থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি