প্রাইম টিভি
আপডেট : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

জামালপুরে পিকআপভর্তি ঘোড়ার মাংস উদ্ধার, চালকসহ পাঁচজন আটক

গাজীপুরে জুয়েলারি দোকান থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় ক্রেনচালক শামীম গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার!

কালিয়াকৈরে কিশোরীর গোসলের ভিডিও  গোপনে  ধারণের চেষ্টায় এক যুবকের কারাদণ্ড

মহেশখালীর শাপলাপুর পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

শরণখোলায় ৬ বছরের শিশুকে ধ*র্ষ*ণে*র অভিযোগ,৬৫ বছর বয়সী এক ব্যক্তি আটক

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় ক্রেনচালক শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় ক্রেনচালক শামীম গ্রেপ্তার

রিপোর্ট: মোঃ মাইন উদ্দিন (সাগর), চট্টগ্রাম।

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় সড়ক দুর্ঘটনায় নাফিসা নাওয়াল (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় ক্রেন চালক শামীম বিশ্বাসকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (২৩ আগস্ট) রাতে ইপিজেড থানাধীন ফ্রি পোর্ট এলাকায় অভিযান চালিয়ে ক্রেনচালক শামীম বিশ্বাসকে গ্রেপ্তার করে। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বিষয়টি প্রাইম টিভিকে নিশ্চিত করেছেন।

 গ্রেপ্তার শামীম বিশ্বাস বরিশাল জেলার শ্রীপুর থানার বরিশাট এলাকার বাসিন্দা।

ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, গত ২২ আগস্ট সকালে ভাড়া বাসা থেকে পাঠাও মোটরসাইকেলে করে এইচএসসি পরীক্ষার কেন্দ্র হাজী মুহাম্মদ মহসিন কলেজের উদ্দেশ্যে যাচ্ছিলেন নাফিসা। সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে বন্দরটিলা নেভী হাসপাতাল গেটের দক্ষিণ পাশে হালিশহর উচ্চ বিদ্যালয়ের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় একটি ভ্যান গাড়িকে সাইড দেওয়ার সময় পাঠাও মোটরসাইকেল থেকে নাফিসা রাস্তায় পড়ে যান। একই সময়ে এয়ারপোর্ট রোড হয়ে সল্টগোলা ক্রসিংগামী ক্রেনের এর চালক শামীম বিশ্বাস দ্রুত ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল থেকে পড়ে থাকা নাফিসাকে চাপা দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন নাফিসাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মামুন (৪৬) বাদী হয়ে ইপিজেড থানায় মামলা করেন। পরে আজ রাতে ইপিজেড থানাধীন ফ্রি পোর্ট এলাকায় অভিযান চালিয়ে ক্রেনচালক শামীম বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। নিহত নাফিসা নাওয়াল চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং এ বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় ক্রেনচালক শামীম গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

রিপোর্ট: মোঃ মাইন উদ্দিন (সাগর), চট্টগ্রাম।

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় সড়ক দুর্ঘটনায় নাফিসা নাওয়াল (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় ক্রেন চালক শামীম বিশ্বাসকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (২৩ আগস্ট) রাতে ইপিজেড থানাধীন ফ্রি পোর্ট এলাকায় অভিযান চালিয়ে ক্রেনচালক শামীম বিশ্বাসকে গ্রেপ্তার করে। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বিষয়টি প্রাইম টিভিকে নিশ্চিত করেছেন।

 গ্রেপ্তার শামীম বিশ্বাস বরিশাল জেলার শ্রীপুর থানার বরিশাট এলাকার বাসিন্দা।

ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, গত ২২ আগস্ট সকালে ভাড়া বাসা থেকে পাঠাও মোটরসাইকেলে করে এইচএসসি পরীক্ষার কেন্দ্র হাজী মুহাম্মদ মহসিন কলেজের উদ্দেশ্যে যাচ্ছিলেন নাফিসা। সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে বন্দরটিলা নেভী হাসপাতাল গেটের দক্ষিণ পাশে হালিশহর উচ্চ বিদ্যালয়ের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় একটি ভ্যান গাড়িকে সাইড দেওয়ার সময় পাঠাও মোটরসাইকেল থেকে নাফিসা রাস্তায় পড়ে যান। একই সময়ে এয়ারপোর্ট রোড হয়ে সল্টগোলা ক্রসিংগামী ক্রেনের এর চালক শামীম বিশ্বাস দ্রুত ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল থেকে পড়ে থাকা নাফিসাকে চাপা দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন নাফিসাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মামুন (৪৬) বাদী হয়ে ইপিজেড থানায় মামলা করেন। পরে আজ রাতে ইপিজেড থানাধীন ফ্রি পোর্ট এলাকায় অভিযান চালিয়ে ক্রেনচালক শামীম বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। নিহত নাফিসা নাওয়াল চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং এ বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি