প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

নওগাঁয় মোরক ছাড়াই তেল বিক্রি, জিলানী ওয়েল মিলে ১০ হাজার টাকা জরিমানা

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁ বিসিক শিল্পনগরী এলাকায় জিলানী ওয়েল মিলে হঠাৎ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন অভিষেক কান্তি বর্মন।

অভিযোগ ওঠে, মোরক বা লেবেল ছাড়াই খোলা বোতলে ভোজ্যতেল বিক্রি করা হচ্ছিল। বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণে ব্যবসায়ীদের আইন মেনে পণ্য বিক্রির আহ্বান জানানো হয়।

অভিযানের ভিডিওচিত্রে দেখা যায়, প্রতিষ্ঠানে তদারকি করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং খোলা বোতলে তেল বিক্রির বিষয়টি যাচাই করা হচ্ছে।

ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

নওগাঁয় মোরক ছাড়াই তেল বিক্রি, জিলানী ওয়েল মিলে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁ বিসিক শিল্পনগরী এলাকায় জিলানী ওয়েল মিলে হঠাৎ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন অভিষেক কান্তি বর্মন।

অভিযোগ ওঠে, মোরক বা লেবেল ছাড়াই খোলা বোতলে ভোজ্যতেল বিক্রি করা হচ্ছিল। বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণে ব্যবসায়ীদের আইন মেনে পণ্য বিক্রির আহ্বান জানানো হয়।

অভিযানের ভিডিওচিত্রে দেখা যায়, প্রতিষ্ঠানে তদারকি করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং খোলা বোতলে তেল বিক্রির বিষয়টি যাচাই করা হচ্ছে।

ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি