লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণসহ দুইজনকে আটক

কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণসহ মো. আজিজ ও মো. ফারুক নামে দুইজনকে আটক করা হয়েছে।

আবদুর রাজ্জাক এর রিপোর্ট 

রোববার সকালে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা লেঃ কমান্ডার আরাফাত এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার বিমানবন্দর সড়কের নতুন ফিশারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি মোটরসাইকেল আটক করা হয়। এসময় তাদের হাতে একটি ব্যাগ তল্লাশি চালিয়ে ৩৬১ দশমিক ৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

এ সময় একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন, সৌদি ১০ রিয়াল, তিনটি এটিএম কার্ড ও নগদ ৫ হাজার ৭৪২ টাকা জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, শুল্ক ফাঁকি দিয়ে বিক্রির উদ্দেশ্যে স্বর্ণগুলো দুবাই থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল। জব্দকৃত স্বর্ণ ও বিভিন্ন আলামতসহ আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণসহ দুইজনকে আটক

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণসহ মো. আজিজ ও মো. ফারুক নামে দুইজনকে আটক করা হয়েছে।

আবদুর রাজ্জাক এর রিপোর্ট 

রোববার সকালে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা লেঃ কমান্ডার আরাফাত এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার বিমানবন্দর সড়কের নতুন ফিশারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি মোটরসাইকেল আটক করা হয়। এসময় তাদের হাতে একটি ব্যাগ তল্লাশি চালিয়ে ৩৬১ দশমিক ৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

এ সময় একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন, সৌদি ১০ রিয়াল, তিনটি এটিএম কার্ড ও নগদ ৫ হাজার ৭৪২ টাকা জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, শুল্ক ফাঁকি দিয়ে বিক্রির উদ্দেশ্যে স্বর্ণগুলো দুবাই থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল। জব্দকৃত স্বর্ণ ও বিভিন্ন আলামতসহ আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি