মোঃ ওয়াশিম চট্টগ্রাম
নগরবাসীর বিভিন্ন অভিযোগ, সমস্যা ও পুলিশি সেবা-সংক্রান্ত বিষয় জানতে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিএমপি পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী উপস্থিত সেবাপ্রত্যাশী নগরবাসীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। এ সময় তিনি বিভিন্ন অভিযোগ ও সমস্যার বিষয়ে অবহিত হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাৎক্ষণিক নির্দেশনা দেন।
ওপেন হাউজ ডে-তে অংশ নেওয়া কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিকভাবে তাদের সমস্যার সমাধান পাওয়ায় পুলিশ কমিশনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি নগরবাসীর সঙ্গে পুলিশের সরাসরি যোগাযোগ ও সমস্যা সমাধানের এ উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ হাসান মোস্তফা স্বপন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ রইছ উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোঃ গোলাম রুহুল কুদ্দুস, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোঃ আমিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মোঃ আলমগীর হোসেনসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নগরীর সম্মানিত সেবাপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।
‘ওপেন হাউজ ডে’র মাধ্যমে নগরবাসীর সরাসরি অভিযোগ ও মতামত গ্রহণের পাশাপাশি পুলিশি সেবা আরও জনবান্ধব ও কার্যকর করার উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন