লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

পড়াশোনায় অনিচ্ছায় মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা: ছাদ থেকে পড়ে এক ছাত্র গুরুতর আহত, পালিয়েছে তিনজন

বামনী সরকারি মডেল  প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রাম দক্ষিণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

সাতকানিয়ায় দেশের ১৩তম ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার দাবিতে সেনাপ্রধান বরাবর আবেদন করেন শাহজাহান সম্রাট।

দিন দিন হারিয়ে যাচ্ছে মক্তবের পাঠদান: আরবি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে নতুন প্রজন্ম

মাগুরায় ইউটোপিয়া ক্যাডেট একাডেমির মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীর বেগমগঞ্জে মাদ্রাসাশিক্ষক কর্তৃক শিশু শিক্ষার্থী ধর্ষণচেষ্টা/ধর্ষণের অভিযোগ, গণপিটুনি ও আহত শিক্ষক উদ্ধার

বকশীবাজার ও ঢাকা কলেজ এলাকায় ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত কয়েকজন

বকশীবাজারে আলিয়া মাদরাসার সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ |সংগৃহীত

রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদরাসার সামনে এবং ঢাকা কলেজ এলাকায় ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা আলিয়া মাদরাসা মাঠসংলগ্ন এলাকা এবং ঢাকা কলেজের সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিকেল থেকেই দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

এর আগে একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় রাজধানীর আরও কয়েকটি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের পর বকশীবাজার ও ঢাকা কলেজ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ এবং আহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয় : ছাত্রদল ইসলামী ছাত্রশিবির

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বকশীবাজার ও ঢাকা কলেজ এলাকায় ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত কয়েকজন

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদরাসার সামনে এবং ঢাকা কলেজ এলাকায় ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা আলিয়া মাদরাসা মাঠসংলগ্ন এলাকা এবং ঢাকা কলেজের সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিকেল থেকেই দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

এর আগে একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় রাজধানীর আরও কয়েকটি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের পর বকশীবাজার ও ঢাকা কলেজ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ এবং আহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি