প্রাইম টিভি

বকশীবাজার ও ঢাকা কলেজ এলাকায় ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত কয়েকজন

রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদরাসার সামনে এবং ঢাকা কলেজ এলাকায় ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা আলিয়া মাদরাসা মাঠসংলগ্ন এলাকা এবং ঢাকা কলেজের সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিকেল থেকেই দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।এর আগে একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় রাজধানীর আরও কয়েকটি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।সংঘর্ষের পর বকশীবাজার ও ঢাকা কলেজ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ এবং আহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বকশীবাজার ও ঢাকা কলেজ এলাকায় ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত কয়েকজন