লগইন
প্রাইম টিভি
আপডেট : সোমবার, ০৩ আগস্ট ২০২৬

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার, মূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা

শান্তি ও উন্নয়ন চাই, আগুন সন্ত্রাস ও অস্থিরতা সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে, এমপি আলহাজ্ব ফখরুল ইসলাম

শান্তি ও উন্নয়ন চাই আগুন সন্ত্রাস ও অস্থিরতা সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে’এমপি আলহাজ্ব ফখরুল ইসলাম

আদালতের রায়ের পূর্ণ বাস্তবায়ন ও বকেয়া পাওনার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী

মোংলা বন্দরে দুটি নতুন কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি  সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস

নোয়াখালী কোম্পানীগঞ্জে নতুন গ্যাসকূপের সন্ধান, আনুমানিক মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট ​

জরুরি সেবার যান ছাড়া হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহার নিষিদ্ধ, আইন ভাঙলে ব্যবস্থা: বিআরটিএ

ছবি: সংগৃহীত

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজে ব্যবহৃত এবং অন্যান্য রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার বা অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (৩ আগস্ট) এক বার্তায় সংস্থাটি জানায়, গত ২১ জুলাই জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিআরটিএ জানায়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২–এর ৮১ নম্বর বিধি অনুযায়ী জরুরি সেবার নির্ধারিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে বহুসুরের হর্ন কিংবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দ সৃষ্টি করে-এমন হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
সংস্থাটির মতে, এ ধরনের অননুমোদিত হর্ন জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একই সঙ্গে এসব হর্ন চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
বিআরটিএ আরও জানায়, সম্প্রতি বিভিন্ন মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার ও অন্যান্য অননুমোদিত হর্নের ব্যবহার বেড়ে যাওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। প্রচলিত আইন অনুযায়ী এসব হর্ন ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
এ পরিস্থিতিতে জরুরি সেবার নির্ধারিত যানবাহন ছাড়া অন্য সব মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার, বহুসুরের হর্ন এবং তীব্র বা বিকট শব্দ সৃষ্টি করে—এমন অননুমোদিত হর্ন বা যন্ত্র ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিআরটিএ।
নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

বিষয় : বিআরটিএ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

জরুরি সেবার যান ছাড়া হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহার নিষিদ্ধ, আইন ভাঙলে ব্যবস্থা: বিআরটিএ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজে ব্যবহৃত এবং অন্যান্য রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার বা অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (৩ আগস্ট) এক বার্তায় সংস্থাটি জানায়, গত ২১ জুলাই জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিআরটিএ জানায়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২–এর ৮১ নম্বর বিধি অনুযায়ী জরুরি সেবার নির্ধারিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে বহুসুরের হর্ন কিংবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দ সৃষ্টি করে-এমন হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
সংস্থাটির মতে, এ ধরনের অননুমোদিত হর্ন জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একই সঙ্গে এসব হর্ন চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
বিআরটিএ আরও জানায়, সম্প্রতি বিভিন্ন মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার ও অন্যান্য অননুমোদিত হর্নের ব্যবহার বেড়ে যাওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। প্রচলিত আইন অনুযায়ী এসব হর্ন ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
এ পরিস্থিতিতে জরুরি সেবার নির্ধারিত যানবাহন ছাড়া অন্য সব মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার, বহুসুরের হর্ন এবং তীব্র বা বিকট শব্দ সৃষ্টি করে—এমন অননুমোদিত হর্ন বা যন্ত্র ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিআরটিএ।
নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি