লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

লামায় পারিবারিক ক্ষোভ ও অভিমানে যুবকের আত্মহত্যা

বান্দরবান জেলা প্রতিনিধিঃ 

বান্দরবান পার্বত্য জেলার লামা পৌরসভায় ছোট বোন পালিয়ে বিয়ে করার ঘটনায় অভিমান করে মোঃ হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত বুধবার রাত আনুমানিক ১২টা বেজে ২০ মিনিটের সময় পৌরসভার ৪ নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।'

নিহত হাসান চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও টেক এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পরিবার

সহ লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।'

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসানের ছোট বোন পরিবারের অগোচরে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এ ঘটনায় হাসান মানসিকভাবে ভেঙে পড়েন। পরে লোকলজ্জা ও পারিবারিক ক্ষোভ থেকে বুধবার গভীর রাতে নিজ বসতঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।'

খবর পেয়ে লামা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ নাজমুল কবির পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।'এই বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি)

কায়ছার হামিদ জানান, এই ঘটনাটি প্রাথমিক আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

লামায় পারিবারিক ক্ষোভ ও অভিমানে যুবকের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

বান্দরবান জেলা প্রতিনিধিঃ 

বান্দরবান পার্বত্য জেলার লামা পৌরসভায় ছোট বোন পালিয়ে বিয়ে করার ঘটনায় অভিমান করে মোঃ হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত বুধবার রাত আনুমানিক ১২টা বেজে ২০ মিনিটের সময় পৌরসভার ৪ নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।'

নিহত হাসান চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও টেক এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পরিবার

সহ লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।'

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসানের ছোট বোন পরিবারের অগোচরে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এ ঘটনায় হাসান মানসিকভাবে ভেঙে পড়েন। পরে লোকলজ্জা ও পারিবারিক ক্ষোভ থেকে বুধবার গভীর রাতে নিজ বসতঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।'

খবর পেয়ে লামা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ নাজমুল কবির পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।'এই বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি)

কায়ছার হামিদ জানান, এই ঘটনাটি প্রাথমিক আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি