প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে আন্তঃশিক্ষা বোর্ডের ৫ নির্দেশনা

শিক্ষা ডেস্কঃ 

আসন্ন ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ উপলক্ষ্যে দেশের সব নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের পাঁচ দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফুটবল দল গঠন, নিয়মিত অনুশীলন এবং টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে এই বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

সম্প্রতি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে জানানো হয়, নির্ধারিত তারিখে সারা দেশে একযোগে এ টুর্নামেন্টের খেলা শুরু হবে।

১. দল গঠন: শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে একটি ছাত্র ও একটি ছাত্রী ফুটবল দল গঠন করতে হবে।

২. নিয়মিত অনুশীলন: অভিজ্ঞ শিক্ষক বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৩. আন্তঃশ্রেণি প্রতিযোগিতা: দক্ষ খেলোয়াড় বাছাই ও শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে শ্রেণিভিত্তিক আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

৪. মূল্যবোধ ও শৃঙ্খলা উন্নয়ন: খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও সুস্থ জীবনধারা গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

৫. প্রস্তুতি সম্পন্ন করা: টুর্নামেন্ট-সংক্রান্ত পরবর্তী নির্দেশনাবলী অনুসরণ করে প্রয়োজনীয় সব প্রস্তুতি সময়মতো সম্পন্ন রাখতে হবে।

এছাড়া টুর্নামেন্টটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ক্রীড়ানুরাগী ও শিক্ষানুরাগীদের সম্পৃক্ত করে সার্বিক সহযোগিতা নিশ্চিত করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রতি আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে আন্তঃশিক্ষা বোর্ডের ৫ নির্দেশনা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

শিক্ষা ডেস্কঃ 

আসন্ন ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ উপলক্ষ্যে দেশের সব নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের পাঁচ দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফুটবল দল গঠন, নিয়মিত অনুশীলন এবং টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে এই বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

সম্প্রতি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে জানানো হয়, নির্ধারিত তারিখে সারা দেশে একযোগে এ টুর্নামেন্টের খেলা শুরু হবে।

১. দল গঠন: শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে একটি ছাত্র ও একটি ছাত্রী ফুটবল দল গঠন করতে হবে।

২. নিয়মিত অনুশীলন: অভিজ্ঞ শিক্ষক বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৩. আন্তঃশ্রেণি প্রতিযোগিতা: দক্ষ খেলোয়াড় বাছাই ও শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে শ্রেণিভিত্তিক আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

৪. মূল্যবোধ ও শৃঙ্খলা উন্নয়ন: খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও সুস্থ জীবনধারা গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

৫. প্রস্তুতি সম্পন্ন করা: টুর্নামেন্ট-সংক্রান্ত পরবর্তী নির্দেশনাবলী অনুসরণ করে প্রয়োজনীয় সব প্রস্তুতি সময়মতো সম্পন্ন রাখতে হবে।

এছাড়া টুর্নামেন্টটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ক্রীড়ানুরাগী ও শিক্ষানুরাগীদের সম্পৃক্ত করে সার্বিক সহযোগিতা নিশ্চিত করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রতি আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি