প্রাইম টিভি

হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরাইল

লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরাইলি বাহিনী লেবাননে অবস্থান করবে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, "লেবাননে প্রবেশের জন্য আমরা কারও অনুমতি চাইনি, সেখানে থাকার জন্যও আমাদের কোনো অনুমতির প্রয়োজন নেই। গ্যালিলির বাসিন্দা ও ইসরাইলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অধিকার ও দায়িত্ব।"

এর আগে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি বিশ্বাস করেন ইসরাইল দ্রুতই লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে। তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির শীর্ষ কর্মকর্তারা বারবারই ট্রাম্পের এমন ধারণা নাকচ করে আসছেন। তাদের দাবি, হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত সেনা প্রত্যাহারের কোনো সুযোগ নেই।

ইসরাইল কাটজ আরও যোগ করেন, "প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি—লেবাননের সর্বত্র হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং ইসরাইলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের ওপর থেকে হুমকি দূর না হওয়া পর্যন্ত আমরা লেবাননের নিরাপত্তা অঞ্চলে অবস্থান করব। প্রয়োজন অনুযায়ী সেখান থেকেই আমাদের সামরিক অভিযান চালিয়ে যাওয়া হবে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরাইল

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরাইলি বাহিনী লেবাননে অবস্থান করবে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, "লেবাননে প্রবেশের জন্য আমরা কারও অনুমতি চাইনি, সেখানে থাকার জন্যও আমাদের কোনো অনুমতির প্রয়োজন নেই। গ্যালিলির বাসিন্দা ও ইসরাইলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অধিকার ও দায়িত্ব।"

এর আগে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি বিশ্বাস করেন ইসরাইল দ্রুতই লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে। তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির শীর্ষ কর্মকর্তারা বারবারই ট্রাম্পের এমন ধারণা নাকচ করে আসছেন। তাদের দাবি, হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত সেনা প্রত্যাহারের কোনো সুযোগ নেই।

ইসরাইল কাটজ আরও যোগ করেন, "প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি—লেবাননের সর্বত্র হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং ইসরাইলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের ওপর থেকে হুমকি দূর না হওয়া পর্যন্ত আমরা লেবাননের নিরাপত্তা অঞ্চলে অবস্থান করব। প্রয়োজন অনুযায়ী সেখান থেকেই আমাদের সামরিক অভিযান চালিয়ে যাওয়া হবে।"

প্রাইম টিভি

সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি