প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : ড. জালাল উদ্দিন এমপি
সারা দেশের মতো চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম' অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) দুপুরে মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)’-এর সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।
মতলব উত্তর উপজেলা হলরুমে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন।
ড. জালাল উদ্দিন বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি আগ্রহী হতে হবে। তিনি বলেন, “ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে তাদের আরও বেশি উদ্ভাবনী কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে।”
দিনব্যাপী আয়োজনে উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন প্রজেক্ট, নতুন স্টার্টআপ পরিকল্পনা এবং সৃজনশীল উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাশক্তি, গবেষণামনস্কতা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা বিজ্ঞান প্রজেক্ট, স্টার্টআপ পরিকল্পনা ও উদ্ভাবনী আইডিয়া উপস্থাপনকারী শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সংসদ সদস্য আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে বিজ্ঞানভিত্তিক শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়া দরকার । ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম-এর আয়োজনে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি'র সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন- উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম।
উদ্বোধন শেষে অতিথিরা মতলব উত্তর উপজেলার দশটি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে উদ্ভাবনী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ সময় পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, তোফায়েল আহমেদ পাটোয়ারী, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু'সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন