প্রাইম টিভি
আপডেট : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

মতলব উত্তরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান

নাগেশ্বরীতে  শিক্ষার্থীদের বিস্কুট আত্ম"সাতের অভিযোগে প্রধান শিক্ষক অব"রুদ্ধ,

মোংলায় দুর্নীতি বিরোধী বিতর্কসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

হঠাৎ বিদ্যালয় পরিদর্শনে সাতকানিয়ার ইউএনও।

যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’: নারায়ণগঞ্জে ১৫ জুন শুরু হচ্ছে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬

শিক্ষার্থীদের মানবিক ও প্রযুক্তিনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে,মেয়র

শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: ডা. শাহাদাত হোসেন

বাগেরহাটের মোংলায় দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা, দেয়ালিকা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোংলায় দুর্নীতি বিরোধী বিতর্কসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোংলায় দুর্নীতি বিরোধী বিতর্কসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিতর্ক প্রতিযোগিতা

বাগেরহাটের মোংলায় দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা, দেয়ালিকা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

০৯ জুন মঙ্গলবার সকালে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় বাগেরহাট ও মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।

মঙ্গলবার দুপুরে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ সেলিম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় বাগেরহাটের সহকারী পরিচালক মোঃ আবুল কাইয়ুম হাওলাদার ও মোংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ হালদার।

বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন তারুণ্যের শক্তিই দুর্নীতি রুখতে পারে। তরুণ প্রজন্মকে দুর্নীতি বিরোধী চেতনাকে ধারণ করে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় দুদক বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবুল কাইয়ুম হাওলাদার বলেন দুর্নীতি দমন চেয়ে দুর্নীতি প্রতিরোধ করা শ্রেয়। দুর্নীতি প্রতিরোধে তরুনদের সম্পৃক্ত করতে দুদক এসব প্রতিযোগিতার আয়োজন করে থাকে। সভাপতির বক্তব্যে মোঃ সেলিম দুর্নীতির বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় সেন্ট পলস  হাইস্কুল,  টি এ ফারুক গভর্নমেন্ট স্কুল এন্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের হৃদি রায়। দেয়ালিকা প্রতিযোগিতায় প্রথম হয় বিএন স্কুল এন্ড কলেজ। এছাড়া রচনা প্রতিযোগিতায় সেন্ট পলস স্কুলের প্রজ্ঞা নূর এবং চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় উদ্দীপন গাইন প্রথম স্থান অর্জন করে।

উল্লেখ্য শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী চেতনা জাগ্রত করতে দুদক এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ১৩ জুন ২০২৬

মোংলায় দুর্নীতি বিরোধী বিতর্কসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি